গত সাড়ে ৩১ ঘণ্টায় দেশে চার দফা ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মধ্যে আজ শনিবার সকালে এবং সন্ধ্যায় দু’বার কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটেও রাজধানীসহ সারাদেশে ভূকম্পন অনুভূত হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আতঙ্কে ঘর থেকে বের হতে গিয়ে লাফ দিয়ে পড়লে শিশুসহ ১০ জন নিহত ও ৬০০–এর বেশি মানুষ আহত হয়েছেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান প্লেট টেকটনিকের সংযোগস্থলে হওয়ায় দেশটি ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। উত্তরে তিব্বত সাব-প্লেট, দক্ষিণে বার্মা সাব-প্লেট ও পশ্চিমে ভারতীয় প্লেটের সংযোগস্থল হওয়ায় এ ঝুঁকি আরও বেড়েছে।
✔ ভৌগোলিক অবস্থান ফল্ট লাইনের ওপর
✔ ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর প্রভাব
✔ জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন
✔ অসংখ্য নদী-নদীর গতিপ্রবাহ
আতঙ্কিত হবেন না
বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে শক্ত টেবিল বা আসবাবের নিচে আশ্রয় নিন
রান্নাঘরে থাকলে গ্যাস চুলা বন্ধ করে বের হয়ে আসুন
বাড়ির ভেতরে থাকলে বিম, কলাম বা পিলারের কাছে আশ্রয় নিন
বাইরে থাকলে গাছ, উঁচু ভবন ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে অবস্থান করুন
শিক্ষাপ্রতিষ্ঠানে থাকলে স্কুলব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ বা টেবিলের নিচে আশ্রয় নিন
গাড়িতে থাকলে উড়ালসড়ক, খুঁটি বা সেতু থেকে দূরে গাড়ি থামান এবং ভেতরে থাকুন
কম্পন থামলে সিঁড়ি ব্যবহার করে বের হন, লিফট নয়
ব্যাটারি চালিত রেডিও, টর্চলাইট, পানি ও ফার্স্ট এইড কিট বাড়িতে রাখুন
❌ ভবন থেকে লাফ দেবেন না
❌ লিফট ব্যবহার করবেন না
❌ বারান্দায় অবস্থান করবেন না
❌ ভিড় বা ধাক্কাধাক্কি করবেন না
বেশি নড়াচড়া না করুন
কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন
ম্যাচ জ্বালাবেন না
দেয়াল বা পাইপে ধাক্কা দিয়ে বা শিস দিয়ে সংকেত দিন
মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে রাখুন
🔹 ভূমিকম্পের পূর্বাভাস নির্দিষ্টভাবে দেওয়া সম্ভব নয়
🔹 সরকারিভাবে দুর্যোগ মোকাবিলায় সুস্পষ্ট নীতিমালা ও প্রস্তুতি থাকা জরুরি
🔹 ভবন নির্মাণের সময় বিল্ডিং কোড মেনে চলা আবশ্যক
🔹 জনগণকে সচেতন করতে নিয়মিত মহড়া ও প্রশিক্ষণ আয়োজনের পরামর্শ
সাম্প্রতিক ৪ বার ভূমিকম্পের ঘটনা দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও ভয়ের বদলে সচেতনতা ও প্রস্তুতিই পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি কমাতে।
সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ জনগণ—সবাইকে এখন উচ্চ সতর্কতা, পরিকল্পিত প্রস্তুতি ও নিরাপদ ভবন নির্মাণে গুরুত্ব দেওয়ার সময়।