মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

চিফ প্রসিকিউটর: সেনাবাহিনীকে উসকে দিয়ে রাষ্ট্রে গৃহযুদ্ধ লাগাতে চেয়েছিলেন শেখ হাসিনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৭১ বার পঠিত
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ —
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে বিভেদ সৃষ্টি ও সেনাবাহিনীকে উসকে দিয়ে দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছিলেন।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে তিনি এ মন্তব্য করেন।

তাজুল ইসলাম বলেন, “শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গণ্ডগোল লাগানোর চেষ্টা করেছেন। তিনি সেনাবাহিনীকে উসকে দিয়ে বলেছেন— ‘তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না?’ অর্থাৎ রাষ্ট্রে একটি সিভিল ওয়ারের পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলেন। তবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং সাধারণ জনগণ সেই ফাঁদে পা দেয়নি।”

চিফ প্রসিকিউটর আরও বলেন, “যারা এখানে আসামি হয়েছেন— শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান— তাদের মধ্যে সামান্যতম অনুশোচনাও নেই। বরং তারা সাক্ষীদের হুমকি দিচ্ছেন, তাদের বাড়িঘর ধ্বংসের কথা বলছেন এবং এমনকি মরদেহ বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার হুমকিও দিচ্ছেন।”

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বে সংঘটিত হত্যাযজ্ঞে হাজার হাজার মানুষ নিহত ও ৩৫ হাজারের বেশি আহত হয়েছেন। “শিশু, নারী, ছাত্র— কেউ রক্ষা পায়নি, তবুও তাঁর মধ্যে সামান্যতম রিমোর্স নেই,” বলেন তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর আরও জানান, এই মামলায় উপস্থাপিত প্রমাণগুলো “হিমালয়ের মতো দৃঢ় এবং ক্রিস্টালের মতো স্বচ্ছ”— যা দুনিয়ার যেকোনো আদালতে অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট।

আদালত আগামী ১৩ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে। ওইদিন জানানো হবে, কবে রায় ঘোষণা করা হবে।

আরো পড়ুনঃ

নিউজটি শেয়ার করুন..

2 thoughts on "চিফ প্রসিকিউটর: সেনাবাহিনীকে উসকে দিয়ে রাষ্ট্রে গৃহযুদ্ধ লাগাতে চেয়েছিলেন শেখ হাসিনা"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar