মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো কোনও সুনির্দিষ্ট তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমান এখন পর্যন্ত ‘ট্রাভেল পাস’-এর জন্য আবেদন করেননি। তিনি চাইলে সঙ্গে সঙ্গেই ট্রাভেল পাস ইস্যুর ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, “তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি। তিনি চাইলে তা ইস্যু করে দেওয়া হবে। দেশে ফেরার জন্য সরকার তার প্রতি প্রয়োজনীয় সহযোগিতা করবে।”

খালেদা জিয়ার চিকিৎসায় সরকার প্রস্তুত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, দলের সিদ্ধান্ত ও পরিবারের অনুরোধ থাকলে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

তিনি বলেন, “চিকিৎসকদের পরামর্শ, দলের সিদ্ধান্ত এবং পরিবারের মতের ওপর নির্ভর করেই খালেদা জিয়ার বিদেশ যাত্রার ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতক সূত্রে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নতুন আপডেট

এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে আইসিইউ পর্যায়ের এইচডিইউ ইউনিটে চিকিৎসা নিচ্ছেন, এবং বিদেশে নেওয়ার মতো অবস্থায় আছেন কি না—সে বিষয়ে মেডিকেল বোর্ডের পরামর্শ নেওয়া হচ্ছে।

আরো পড়ুনঃ তারেক রহমানের আহ্বান

 

ডা. জাহিদ বলেন, “দেশবাসীর দোয়ায় তিনি কিছুটা সাড়া দিচ্ছেন। তারেক রহমানও চিকিৎসার অগ্রগতি সার্বক্ষণিকভাবে তদারকি করছেন।”

দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া

হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগা খালেদা জিয়াকে ২৩ নভেম্বর জরুরিভাবে হাসপাতালে নেওয়া হয়। নিউমোনিয়ার পাশাপাশি অন্যান্য জটিলতা বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar