মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

দুই যুগ পর ইতিহাস! ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে জাপানের ঐতিহাসিক জয়

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪০২ বার পঠিত
জাপানের ঐতিহাসিক জয়
জাপানের ঐতিহাসিক জয়

ফুটবল বিশ্বে এমন নাটকীয়তা বহুদিন দেখা যায়নি!
টোকিওর আমিনোমোতো স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে জাপান

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও হারের স্বাদ নিতে হয় কার্লো আনচেলত্তির ব্রাজিলকে। ১৪ বারের চেষ্টায় অবশেষে ব্রাজিলের বিপক্ষে প্রথম জয় পেল এশিয়ার পরাশক্তি জাপান।

ম্যাচের ২৬ মিনিটে ব্রুনো গিমারাইসের পাস থেকে বল পেয়ে পাওলো হেনরিক দলকে প্রথম লিড এনে দেন। ছয় মিনিট পরই গ্যাব্রিয়েল মার্টিনেল্লি লুকাস পাকেতার অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে ব্রাজিলের পক্ষে।

প্রথমার্ধে ব্রাজিলের গোল

প্রথমার্ধে ব্রাজিলের গোল

তবে দ্বিতীয়ার্ধে শুরু হয় জাপানের জাগরণ।
৫২ মিনিটে ব্রাজিলের ডিফেন্সের ভুলে গোল করে ব্যবধান কমান তাকুমি মিনামিনো। এরপর ৬৩ মিনিটে কেইতো নাকামুরা দারুণ এক হেডে সমতায় ফেরান দলকে। আর ৭১ মিনিটে কর্নার থেকে বল পেয়ে আয়াসে উয়েদা জয়সূচক গোলটি করেন।

শেষ মুহূর্তে সুযোগ পেলেও সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। ফলে ৩-২ গোলের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে ‘সামুরাই ব্লু’রা

এই জয়ে ঘরের মাঠে টানা ২০ ম্যাচে অপরাজিত রইল জাপান। অন্যদিকে, কার্লো আনচেলত্তির অধীনে এটি ব্রাজিলের দ্বিতীয় পরাজয়।

এর আগে সর্বশেষ ১৯৯৯ সালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছিল ব্রাজিল। দুই যুগ পর আবারও এক এশিয়ান দলের কাছে নতজানু হতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।


কোচের মন্তব্য:

ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন,

“জাপান অসাধারণ ফুটবল খেলেছে। দ্বিতীয়ার্ধে তারা পুরোপুরি ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েছিল। আমাদের আরও শৃঙ্খলাবদ্ধ হতে হবে।”

তিনি আরও জানান, ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনায় নেইমার এখনও গুরুত্বপূর্ণ, তবে দলে ফিরতে হলে তাঁকে ফিটনেস প্রমাণ করতে হবে।

আরো পড়ুন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar