মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৪৭ বার পঠিত
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

ঢাকা, ১৫ অক্টোবর – নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাতের সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বুধবার রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের ‘ফিরোজা’ বাসা থেকে রওনা হয়ে প্রায় ১২টা নাগাদ হাসপাতাল পৌঁছান খালেদা জিয়া। পরে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞরা এই রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর আগে গত ২৮ আগস্টও স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি একই হাসপাতালে গিয়েছিলেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনের একটি ক্লিনিকে গিয়ে ১৭ দিন চিকিৎসা নেন খালেদা জিয়া। লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা শেষে ২৫ জানুয়ারি দেশে ফেরেন। দেশে ফেরার পর তিনি এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, “মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার সব রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরো পড়ুনঃ

নিউজটি শেয়ার করুন..

One thought on "বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar