মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

বিএনপি জুলাই সনদে সই করবে কি না, সিদ্ধান্ত জানতে অপেক্ষা করার আহ্বান মির্জা ফখরুলের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪২০ বার পঠিত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও, ১৬ অক্টোবর ২০২৫:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদে দলটির স্বাক্ষর করা হবে কি না, তা জানতে আরেকটু অপেক্ষা করতে হবে। তিনি জানান, বিএনপি সনদে স্বাক্ষর করতে প্রস্তুত, যদি দলটির উত্থাপিত প্রস্তাবনা ও ভিন্নমতগুলো (নোট অব ডিসেন্ট) আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বন্দর এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “দুটি দল বলেছে, তাদের পিআর (প্রস্তাব) না মানা হলে তারা সই করবে না। কিন্তু বিএনপি তা বলেনি। আমরা বলেছি, আমাদের উত্থাপিত প্রস্তাব ও ভিন্নমত যদি সনদে অন্তর্ভুক্ত হয়, আমরা অবশ্যই জুলাই সনদে স্বাক্ষর করব।”

গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমরা গণভোট মেনে নিয়েছি। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে। বিএনপি এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করছে। আগামী দিনেই জানা যাবে, আমরা সনদে সই করব কি না। তাই অস্থির না হয়ে একটু অপেক্ষা করুন—একটু টেনশন থাকলে তাতেই ভালো।”

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতির কথাও উল্লেখ করেন।
মির্জা ফখরুল বলেন, “তিনি দেশে ফিরলে জনগণের মধ্যে যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে, তা সব অপশক্তিকে ভেসে নিয়ে যাবে।”

গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “জাতির সামনে সুযোগ সব সময় আসে না। এখন আমাদের সামনে গণতন্ত্র প্রতিষ্ঠার এবং সুষ্ঠু নির্বাচনের একটি বড় সুযোগ এসেছে—আমরা সেই সুযোগ কাজে লাগাব।”

তিনি আরও বলেন, “বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি দল। বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল বিএনপিই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা সংবিধানে যুক্ত করেছিলাম, যার অধীনে চারবার সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিন্তু শেখ হাসিনা সেই ব্যবস্থা বাতিল করেন, কারণ তিনি জানেন, অবাধ নির্বাচনে আওয়ামী লীগ জিততে পারবে না।”

এর আগে মির্জা ফখরুল ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট, হরিপুর স্টেডিয়াম ও রহিমানপুরে সুধী সমাজ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, রানীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুনঃ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar