মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

ব্যাচেলর পয়েন্ট নিয়ে অনেক ধরণের বাধার মুখে পড়েছি: অমি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪৩২ বার পঠিত
ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন
জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমি জানিয়েছেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাণে পড়তে হয়েছে নানা বাধা ও সমালোচনার মুখে।

কাজল আরেফিন অমি বলেছেন, ব্যাচেলর পয়েন্ট নিয়ে প্রকৃতপক্ষে অনেক ধরনের বাধার মুখে পড়েছি। সবসময় মনে হয়েছে যে, আমি সততার সঙ্গে কাজ করলে দর্শক ফিডব্যাক দেবে।

গতকাল রোববার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর শুটিং ক্লাবে নতুন সিজন ঘোষণার জন্য একটি অনুষ্ঠানের আয়োজনে তিনি এ কথা বলেন।

অমি বলেন, আমি নিরাশ হইনি। আমার আশপাশেরই অনেক মানুষ ফোন দিয়ে বলেছে—অনেক অ্যাসোসিয়েশন সবাই মিলে রাইট-আপ লিখছে, ব্যাচেলর পয়েন্ট বন্ধ করে দিতে হবে। সেই রাইট-আপ যার কাছে গিয়েছে, তিনি আমাকে ফোন করে বললেন, “অমি, আমি তো আসলে ব্যাচেলর পয়েন্টের ফ্যান। আমার একটা ছোট বোন আছে, ও খুব অ্যাক্টিং করতে চায়, তুমি একটু দেখো ওকে।” আমি বললাম, “ঠিক আছে ভাই, আমি দেখব।”

তিনি আরও বলেন, ছোট করে যদি বলি, আমি যখন ব্যাচেলর পয়েন্ট শুরু করলাম, তখন জানতাম না যে ব্যাচেলর পয়েন্টের ভবিষ্যৎ কী! আমি সিরিয়ালটা শুরু করেছিলাম সততার সাথে। আমার যতটা বাজেট ছিল, আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে কাজটা করার।

দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে অমি বলেন, কাজ করতে করতে আমরা আজ ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ পর্যন্ত চলে এসেছি। ৭টা বছর পাড়ি দিলাম। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar