মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

সিঙ্গাপুর ম্যাচের পূর্বে হামজাকে শুভেচ্ছাবার্তা সাকিবের

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪৩৭ বার পঠিত
সিঙ্গাপুর ম্যাচের আগে হামজা চৌধুরীকে শুভেচ্ছাবার্তা দিচ্ছেন সাকিব আল হাসান
এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে হামজা চৌধুরীকে শুভেচ্ছাবার্তা পাঠালেন সাকিব আল হাসান।

এশিয়ান কাপ বাছাইয়ে আগামীকাল সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। এই ম্যাচের পূর্বে হামজা চৌধুরীকে এক শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সাকিব আল হাসান।

শুভেচ্ছাবার্তা সাকিব আল হাসান লিখেছেন, সিঙ্গাপুরের বিপক্ষে হামজাকে জানাচ্ছি শুভ কামনা। আমি আশা করি, হামজা নিশ্চয়ই বাংলাদেশকে গর্বিত করবে।

সাকিবের কাছ থেকে এমন শুভেচ্ছাবার্তা পেয়ে হামজা বলেন, আসলেই সাকিবকে অনেক ধন্যবাদ। এই শুভেচ্ছাবার্তা আমার কাছে অনেক কিছু। কারণ— তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন লিজেন্ড।

উল্লেখ্য, সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের অন্তর্ভুক্ত। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফিফা নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজা ও জামালের ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘সিঙ্গাপুর পরীক্ষার জন্য প্রস্তুত হামজা-জামালের বাংলাদেশ’।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar