মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

২৫ বছর পরও কি বাংলাদেশ ক্রিকেট শিখছে? প্রশ্নে ভিন্ন সুর লিটন দাসের

  • আপডেট টাইম রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
লিটন দাস
লিটন দাস

বাংলাদেশ ক্রিকেটে একটি বহুল প্রচলিত শব্দ—‘আমরা শিখছি’।
দীর্ঘদিন ধরেই পরাজয়ের পর এই বাক্যটি যেন ক্রিকেটারদের মুখে মুখে শোনা যায়। কিন্তু টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পরও এই শেখা কেন শেষ হচ্ছে না—সে প্রশ্নই ঘুরেফিরে উঠে আসে সমর্থকদের মুখে, সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে নানা ব্যঙ্গ-বিদ্রূপ।

তবে এবার সেই ‘শেখা’ প্রসঙ্গে নতুন সুর শোনালেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে লিটন সরাসরি বললেন,

“আমি তো কোনো দিন বলি নাই ‘আমরা শিখছি’। তাই এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই।”

আরো পড়ুনঃ বড় জয়ে সিরিজ বাংলাদেশের

তিনি আরও বলেন,

“একেকজনের একেক রকম চিন্তাভাবনা থাকে। আমার মনে হয় বাংলাদেশ অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। যারা এখন খেলছে, তারা যেন প্রত্যাশার প্রতিদান দিতে পারে—এইটাই চাই।”

লিটন মনে করিয়ে দেন, টেস্ট ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক এগিয়েছে।
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে চারটি ম্যাচ জিতে সপ্তম স্থানে শেষ করেছে দল। তার মতে,

“টেস্টে ৩–৪ নম্বর পজিশনে থাকা বাংলাদেশের জন্য বিশাল অর্জন। সব সময় চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করলে হবে না।”

অধিনায়ক হিসেবে লিটনের নেতৃত্বে টি-টোয়েন্টি দল দারুণ ফর্মে আছে। দেশে ও বিদেশে টানা চারটি সিরিজ জিতে আত্মবিশ্বাসী টাইগাররা এবার মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের।
প্রথম ম্যাচ আগামীকাল (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডেতে টানা চার সিরিজ হারের পরও আশাবাদী লিটন বলেন,

“ওয়ানডেতে আমাদের ইতিহাস ভালো ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে কিছুটা পিছিয়েছি। সবাই মিলে চেষ্টা করছি কীভাবে এটা ওভারকাম করা যায়।”

আগামী বছর ফেব্রুয়ারিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ
সেই আসরের আগে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ছয়টি ম্যাচকে প্রস্তুতির বড় সুযোগ হিসেবেই দেখছেন অধিনায়ক।
তার ভাষায়,

“আমি চাই আমাদের খেলোয়াড়রা এই ছয় ম্যাচে চ্যালেঞ্জের মুখে পড়ুক। কারণ যত চাপের মধ্যে পড়ব, ততই আমরা শক্তিশালী হব।”

বাংলাদেশ ক্রিকেটে ‘আমরা শিখছি’ শব্দটা হয়তো এখনো পুরোপুরি মুছে যায়নি।
তবে লিটন দাসের নেতৃত্বে ‘শেখা নয়, প্রয়োগ’—এই মানসিকতার দিকেই এগোতে চায় নতুন প্রজন্মের টাইগাররা।

নিউজটি শেয়ার করুন..

One thought on "২৫ বছর পরও কি বাংলাদেশ ক্রিকেট শিখছে? প্রশ্নে ভিন্ন সুর লিটন দাসের"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar