মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

পিআর পদ্ধতি জনগণ মেনে নেবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই: মির্জা ফখরুল

  • আপডেট টাইম রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪০০ বার পঠিত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (Proportional Representation) পদ্ধতি কখনোই গ্রহণ করবে না। এই পদ্ধতি জনগণের কাছে অচেনা এবং এর মূল উদ্দেশ্য নির্বাচনী প্রক্রিয়াকে বিলম্বিত করা।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্মরণসভাটি অনুষ্ঠিত হয় ডেমোক্রেটিক লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে।

মির্জা ফখরুল বলেন, “কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তারা সেটিকে বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষ কখনোই চাপিয়ে দেওয়া কোনো কিছু মেনে নেয়নি, এবারও নেবে না।”

আরো পড়ুন

তিনি আরও বলেন, “আমরা ১৫ বছর পর ফ্যাসিবাদী শাসন থেকে বেরিয়ে এসে নতুন আশার পথে হাঁটছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা চাই, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ নিজের সরকার বেছে নিক।”

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, “বিএনপি সংস্কার চায় না—এমন অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, বিএনপি নিজেই সংস্কারের ফসল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।”

তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করেছে এবং ১৭ অক্টোবর কিছু প্রস্তাবে সই হওয়ার কথা রয়েছে। “আমরা চাই এই সংস্কার প্রক্রিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করুক,” বলেন তিনি।

দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “ষড়যন্ত্র, চক্রান্ত—সবই আছে। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যেই রয়েছে সব বাধা অতিক্রম করার শক্তি। আমরা শান্তিপূর্ণভাবে একটি গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ফরিদুজ্জামান ফরহাদ এবং সঞ্চালনা করেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান।
এসময় জাগপা, গণদল, বাংলাদেশ ন্যাপসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

2 thoughts on "পিআর পদ্ধতি জনগণ মেনে নেবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই: মির্জা ফখরুল"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar