মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক ইস্যুতে অনড়, ১৯ অক্টোবরের পর সিদ্ধান্ত নেবে ইসি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৪০ বার পঠিত
বাংলাদেশ নির্বাচন কমিশন
বাংলাদেশ নির্বাচন কমিশন

জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক ইস্যুতে অনড়, ১৯ অক্টোবরের পর সিদ্ধান্ত নেবে ইসি

ঢাকা, ১৪ অক্টোবর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি আগামী ১৯ অক্টোবরের মধ্যে নিজেদের নির্বাচনী প্রতীক বাছাই না করে, তবে নির্বাচন কমিশন (ইসি) নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এনসিপির চাহিদা ‘শাপলা’ প্রতীক, কিন্তু নির্বাচন কমিশনের বিধিমালায় এটি অন্তর্ভুক্ত নেই। তাই শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগও নেই।”

ইসি সচিব আরও বলেন, “আমরা দলটিকে লিখিতভাবে জানিয়েছি— তারা যেন ১৯ অক্টোবরের মধ্যে বিধিমালায় নির্ধারিত প্রতীকের তালিকা থেকে নিজেদের পছন্দ জানায়। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না বেছে নেয়, তবে কমিশন নিজস্ব বিবেচনায় প্রতীক বরাদ্দ করবে।”

এর আগে ৩০ সেপ্টেম্বর ইসি ৫০টি প্রতীকের একটি তালিকা থেকে বাছাইয়ের জন্য এনসিপিকে চিঠি দিয়েছিল, যেখানে ‘শাপলা’ প্রতীকটি ছিল না। তবুও এনসিপি তাদের নিবন্ধনের শর্ত হিসেবে শাপলা প্রতীকের দাবিতে অনড় রয়েছে।

গত ৯ অক্টোবর দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, “নিবন্ধন যদি দিতে হয়, তবে সেটা শাপলাই হতে হবে। শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না।”

এনসিপির দাবির বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আইন পরিবেশ ও প্রয়োজনের ভিত্তিতে তৈরি হয়। কমিশনের মতে, শাপলাকে তালিকায় অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। এটি জাতীয় প্রতীক কিনা, সেটাও এখানে প্রাসঙ্গিক নয়।”

নিবন্ধন প্রক্রিয়া ও প্রবাসী ভোটারদের অগ্রগতি

অন্যদিকে, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া নিয়ে সচিব জানান, “আমরা নতুন ১২টি দলের বিষয়ে অতিরিক্ত তথ্য যাচাইয়ের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়োজিত করেছি। আশা করছি আগামী সপ্তাহে এর অগ্রগতি পাওয়া যাবে।”

প্রবাসী ভোটারদের বিষয়েও অগ্রগতি হচ্ছে জানিয়ে তিনি বলেন, “বর্তমানে ১১টি দেশে নিবন্ধন কার্যক্রম চলছে। আরও চারটি দেশে নতুন করে প্রক্রিয়া শুরু হবে। ভোটার অ্যাপ ডেভেলপমেন্টের কাজও দ্রুত এগোচ্ছে— নভেম্বরের প্রথম সপ্তাহেই লঞ্চ করা সম্ভব হবে বলে আশা করছি।”

ইসি সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সামগ্রী সংগ্রহের কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।  

আরো পড়ুন

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar