বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

জামালপুরে পার্কের টাওয়ার থেকে লাফিয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪২১ বার পঠিত
জামালপুরের সরিষাবাড়ীতে স্বপ্নীল পার্কের ওয়াচ টাওয়ার থেকে পানিতে লাফিয়ে যুবকের মৃত্যুজামালপুরের সরিষাবাড়ীতে স্বপ্নীল পার্কের ওয়াচ টাওয়ার থেকে পানিতে লাফিয়ে যুবকের মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ীতে পার্কের ওয়াচ টাওয়ার থেকে পানিতে লাফিয়ে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জামালপুরের সরিষাবাড়ীতে ঘুরতে গিয়ে পার্কের ওয়াচ টাওয়ার থেকে পানিতে লাফিয়ে পড়ে ইমতিয়াজ আকুল মিয়া (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত স্বপ্নীল পার্কে এ ঘটনা ঘটে।

নিহত আকুল মিয়া একই এলাকার সামছুল হকের ছেলে। তিনি সরিষাবাড়ী পৌর ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আকুল মিয়া কয়েকজন বন্ধুর সঙ্গে পার্কে ঘুরতে যান। একপর্যায়ে বন্ধুদের অজান্তেই পার্কের ওয়াচ-টাওয়ারে উঠে নিচে জমে থাকা পানিতে ঝাঁপ দেন। অনেকক্ষণ দেখতে না পেয়ে তাকে খুঁজতে শুরু করেন তার বন্ধুরা। একপর্যায়ে পার্কের ওয়াচ টাওয়ারের নিচে জমে থাকা পানিতে ডুবন্ত অবস্থায় ইমতিয়াজকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্বপ্নীল পার্কের মালিক রহুল আমিন সেলিম বলেন, পার্কে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। কিন্তু নিয়ম ভেঙে ঝুঁকিপূর্ণভাবে পানিতে লাফ দিয়েছিলেন তিনি। নিহতের বড় ভাই আমাদের পার্কেই কাজ করেন। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, খবর পেয়ে রওনা হয়েছি।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ সময়, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar