মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন টেকসই নয়: জাতীয় ঐক্যের আহ্বান নাহিদ ইসলামের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম

সরকার ও বিরোধী পক্ষের মধ্যে ন্যূনতম ঐক্য ছাড়া স্থিতিশীল সরকার সম্ভব নয়—রংপুরে এনসিপি নেতার মন্তব্য

 

 

দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য ছাড়া এককভাবে কোনো দল বা পক্ষের পক্ষে সরকার গঠন ও তা টিকিয়ে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুর পর্যটন মোটেলে বিভাগীয় জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “কেউ যদি মনে করে এককভাবেই নেতৃত্ব দেবে বা সরকার গঠন করবে—এটা বাস্তবে সম্ভব নয়। রাজনৈতিক ঐক্য ছাড়া সংসদ কিংবা সরকার স্থিতিশীল রাখা যাবে না।”

তিনি আরও বলেন, “সংস্কার ও বিচারের বিষয়ে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটি উপেক্ষা করে নির্বাচনের দিকে গেলে তা টেকসই হবে না। একটি স্থিতিশীল পরিবর্তনের জন্য ন্যূনতম সংস্কার প্রক্রিয়া শুরু করতে হবে। সরকার যদি সে পথে বাধা দেয়, তবে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।”

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ ও বিচারের রোডম্যাপ ঘোষণা ছাড়া নির্বাচনের সুযোগ নেই। আমরা দ্রুত নির্বাচন চাই, কিন্তু সেটি হতে হবে ন্যায্য ও আস্থার পরিবেশে। এজন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, কারণ বর্তমান কমিশন জনগণ ও রাজনৈতিক দলের আস্থা হারিয়েছে।”

আরো পড়ুনঃঐকমত্য কমিশনের সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ বাদ

 

তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে এখনই প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করতে হবে।

আগামী নির্বাচনে সম্ভাব্য জোট প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “আমরা সাংগঠনিক ও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছি। তবে দেশের বৃহত্তর স্বার্থে বা কৌশলগত প্রয়োজনে সমঝোতার পথ খোলা আছে। আমরা জোট করব না বলিনি; বরং জাতীয় স্বার্থে সহযোগিতার সম্ভাবনা উন্মুক্ত রেখেছি।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “পাঁচ আগস্টের পর দেশে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনীতি বাড়ছে। সামাজিক ফ্যাসিবাদও মাথা তুলছে। পতিত স্বৈরাচারী শক্তি ও তাদের বিদেশি মদদদাতারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যই সময়ের দাবি।”

বৈঠকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar