মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশে চালু হচ্ছে এনইআইআর: অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পঠিত
১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশে চালু হচ্ছে এনইআইআর

প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে জাতীয় পর্যায়ের মোবাইল ফোন ডেটাবেইজ ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) চালু করা হচ্ছে। নতুন এই সিস্টেমের মাধ্যমে দেশের নেটওয়ার্কে অবৈধ বা আনঅফিসিয়াল ফোনের ব্যবহার পুরোপুরি বন্ধ হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এনইআইআর সিস্টেম প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করবে। এতে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।

বিটিআরসির প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ে বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, এনইআইআর চালুর ফলে সরকারের প্রতি বছর প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি রোধ হবে। একইসঙ্গে দেশের টেলিযোগাযোগ খাতের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে, এবং দেশীয় মোবাইল উৎপাদন শিল্প আরও সুরক্ষিত হবে।

আরো পড়ুনঃনড়াইলে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ

 

নতুন ও বিদেশ থেকে আনা ফোনের নিবন্ধন প্রক্রিয়া:

  • নতুন ফোন নেটওয়ার্কে যুক্ত হওয়ার পর অস্থায়ীভাবে সচল থাকবে। বৈধতা যাচাইয়ের পর তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।

  • অবৈধ ফোন শনাক্ত হলে গ্রাহককে এসএমএসে জানানো হবে এবং এক মাসের মধ্যে সঠিক তথ্য না দিলে ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে।

  • বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোন প্রাথমিকভাবে সচল থাকবে। তবে ৩০ দিনের মধ্যে neir.btrc.gov.bd পোর্টালে গিয়ে Special Registration সেকশনে আইএমইআই নম্বরসহ প্রমাণপত্র (পাসপোর্ট, ভিসা, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করতে হবে।

ভাল ফোন কিনার আগে করণীয়:

  • মেসেজে লিখুন: KYD <space> ১৫ ডিজিটের IMEI নম্বর এবং পাঠান ১৬০০২ নম্বরে।

  • বৈধ ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।

ব্লক ও ডি-রেজিস্ট্রেশন:

  • চুরি বা হারানো ফোন অনলাইনে ব্লক/আনলক করা যাবে।

  • ফোন বিক্রি বা হস্তান্তরের আগে ‘ডি-রেজিস্ট্রেশন’ বাধ্যতামূলক। এটি Citizen Portal, MNO Portal, Mobile Apps বা *১৬১৬১# এর মাধ্যমে করা যাবে।

  • ডি-রেজিস্ট্রেশনের জন্য সিম অবশ্যই নিজের নামে নিবন্ধিত হতে হবে।

প্রত্যাশিত সুফল:

  • সাইবার অপরাধ ও ফোন ক্লোনিং কমবে

  • সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে

  • দেশীয় মোবাইল শিল্প সুরক্ষিত হবে

  • নকল ও চোরাই ফোনের বাজার কমবে

  • গ্রাহকের নিরাপত্তা ও ট্র্যাকিং সহজ হবে

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, “এনইআইআর চালু হলে বাংলাদেশের টেলিকম খাত একটি নতুন, নিরাপদ ও স্বচ্ছ যুগে প্রবেশ করবে।”

১৬ ডিসেম্বর থেকে নতুন সিস্টেমের কার্যক্রম শুরু হলে দেশে মোবাইল ব্যবহারের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত হবে এবং অবৈধ হ্যান্ডসেটের বাজার প্রায় বিলুপ্তির পথে যাবে।

নিউজটি শেয়ার করুন..

One thought on "১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশে চালু হচ্ছে এনইআইআর: অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ হবে"

  1. sowrov de dhara says:

    👍👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar