মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

এশিয়া কাপ ট্রফি নিয়ে নতুন উত্তেজনা, আইসিসি সভায় তুলতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট বোর্ড

  • আপডেট টাইম শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত
এশিয়া কাপ ট্রফি
এশিয়া কাপ ট্রফি

এশিয়া কাপ শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু এখনও মেটেনি ট্রফি বিতর্ক। এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও চ্যাম্পিয়ন ভারতের হাতে এখনো পৌঁছায়নি এশিয়া কাপের নবম শিরোপার ট্রফি। বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক দেবজিত সাইকিয়া জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে ট্রফি ভারতে না এলে আসন্ন আইসিসির ত্রৈমাসিক সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হবে। তিনি বলেন, “হ্যাঁ, আমরা কিছুটা অসন্তুষ্ট। এক মাস পেরিয়ে গেছে, কিন্তু ট্রফি এখনো আমাদের হাতে আসেনি। আমরা এসিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি।”

ঘটনার সূত্রপাত হয় গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে। পাকিস্তানের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারত শেষ ওভারে জয়লাভ করলেও ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানায় সূর্যকুমার যাদবের দল। কারণ হিসেবে তারা জানায়—এসিসি সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণে আপত্তি রয়েছে ভারতের।

এরপর থেকেই শুরু হয় ট্রফি-নাটক। জানা গেছে, ট্রফিটি এসিসির দুবাই সদর দপ্তর থেকে সরিয়ে নেওয়া হয়েছে অজানা এক ঠিকানায়, যেটি জানেন কেবল নাকভি নিজে। তিনি শর্ত দিয়েছেন—ভারতীয় দলের প্রতিনিধিকে এসে তার কাছ থেকেই ট্রফি নিতে হবে।

আরো পড়ুনঃ ২৫ বছর পরও কি বাংলাদেশ ক্রিকেট শিখছে? প্রশ্নে ভিন্ন সুর লিটন দাসের

 

অন্যদিকে বিসিসিআই দাবি করছে, চ্যাম্পিয়ন দলের কাছে ট্রফি পৌঁছে দেওয়া এসিসির দায়িত্ব। তাই এ ইস্যুতে কোনো প্রকার ‘রাজনৈতিক শর্ত’ গ্রহণযোগ্য নয়।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, “আমরা পাকিস্তানকে হারিয়ে মাঠে শিরোপা জিতেছি। রেকর্ডে সেটি স্পষ্ট। শুধু ট্রফিটাই নেই। ভারতীয় জনগণকে আমি আশ্বস্ত করছি—ট্রফি ফিরবেই, সময়টা শুধু নির্ধারিত নয়।”

এসিসি সভাপতি নাকভি অবশ্য জানিয়েছেন, তিনি নভেম্বরে দুবাইয়ে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দিতে চান। তবে বিসিসিআই চাইছে ট্রফিটি আনুষ্ঠানিক কোনো শর্ত ছাড়াই মুম্বাইয়ে বোর্ড অফিসে পাঠানো হোক।

এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী ৪ নভেম্বর দুবাইয়ে শুরু হতে যাচ্ছে আইসিসির ত্রৈমাসিক সভা, যেখানে এই ট্রফি বিতর্কই হতে পারে অন্যতম আলোচ্য বিষয়।

এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রশ্ন রয়ে গেছে—কবে ভারতের হাতে ফিরবে সেই এশিয়া কাপ ট্রফি?

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar