মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

শমিতের অভিষেক, শুরুর একাদশে নেই জামাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪৩২ বার পঠিত
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক করছেন শমিত সোম
সিঙ্গাপুরের বিপক্ষে শমিত সোমের অভিষেক, তবে বাংলাদেশ দলের শুরুর একাদশে নেই জামাল ভূঁইয়া।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে শমিত সোমের অভিষেক হচ্ছে। শুরুর একাদশে নেই জামাল ভূঁইয়া।মঙ্গলবার (১০ জুন) ম্যাচের আগে শুরুর একাদশ ঘোষণা করেন কোচ হাভিয়ের কাবরেরা।

দলে আছেন রাকিব হোসেন, ফাহামিদুল ইসলাম, সৈয়দ শাহ কাজেম, মো. হৃদয়, হামজা চৌধুরী, সাদ উদ্দিন, তপু বর্মণ, তারিক কাজী, শাকিল আহাদ তপু ও মিতুল মারমা।

এদিকে ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা। টিকিটি না পেয়ে ভেঙে ফেলা হয় স্টেডিয়ামের চার নম্বর গেইট। তাতে বিনা টিকিটের অনেক দর্শকই ঢুকে পড়ে মাঠে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠিচার্জ শুরু করে সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যরা।

হুট করেই চার নম্বর গেইটের আশপাশে দেখা যায় ভয়াবহ বিশৃঙ্খলা। তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে আইনশৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত ঢুকে পড়ায় গ্যালারিতেও দেখা গেছে উপচে পড়া ভীড়। এর আগে ভূটানের বিপক্ষেও ম্যাচে একই ঘটনা ঘটান টিকিট না পাওয়া উত্তেজিত সমর্থকরা।

অন্যদিকে, টানা ৬ ম্যাচ জয়হীন থাকা সিঙ্গাপুর সবশেষ মালদ্বীপকে হারিয়েছে ৩-১ গোলে। ১ বছর পর ফিরে জোরা গোলে প্রত্যাবর্তন রাঙিয়েছেন দলটির বড় তারকা ফান্দি। আর দুই উইংয়ে আক্রমন সাজাচ্ছেন গ্লে কে ও হারিস স্টুয়ার্ড। এর আগে ১৯৭৩ সালে প্রথম মুখেমুখি দেখায় সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করেছিলে বাংলাদেশ। এরপর ২০১৫ সালে সবশেষ দেখায় ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar