মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

অল্পের জন্য বেঁচে গেলেন নায়ক বাপ্পী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪৮৬ বার পঠিত
সড়ক দুর্ঘটনার পর যাত্রাবাড়ী ফ্লাইওভারে গাড়ির পাশে বসে আছেন নায়ক বাপ্পী চৌধুরী
রোববার রাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। রোববার মধ্যরাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাপ্পীর ব্যক্তিগত গাড়িটিকে পেছন থেকে একটা ট্রাক সজোরে আঘাত করে। চলন্ত অবস্থায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই অভিনেতা। তবে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়।

এ বিষয়ে বাপ্পী গণমাধ্যমকে জানান, রোববার দিবাগত রাত ১২টার দিকে তিনি নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। উল্টে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

তিনি বলেন, আমি এখনও ট্রমার মধ্যে আছি।

ছবিতে দেখা যাচ্ছে, সড়ক বিভাজনের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন বাপ্পী চৌধুরী। পাশেই পড়ে আছে ক্ষতিগ্রস্ত গাড়িটি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar