মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট—চূড়ান্ত প্রস্তুতিতে ইসি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা ইমরান খানকে নিয়ে গুজব থামছে না: পরিবার–আইনজীবীদের সঙ্গে দেখা বন্ধ, উদ্বেগে সমর্থকরা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা বাংলাদেশে আবার ভূমিকম্প, বিশেষজ্ঞদের সতর্কবার্তা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নির্বাচন করতে চান এনসিপি’র এহসানুল করিম তানজিল ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেল কার্ড: ডিজিটাল সেবায় বড় অগ্রগতি মনোনয়ন নিয়ে বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, একাধিক আসনে বিক্ষোভ–সমঝোতার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্ব

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে, রাতে ফ্লাইট চলাচল স্বাভাবিক

  • আপডেট টাইম শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩৭৯ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রনে
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রনে

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড সাত ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং রাত ৯টা ১৮ মিনিটে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী এবং বিজিবির সদস্যরা একযোগে আগুন নেভাতে কাজ করেন। দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি ঘটেনি। তবে কয়েকজন আনসার সদস্য সামান্য আহত হয়েছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাত ৯টা থেকে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার পর সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। রাত ৯টার পর দুবাই থেকে আসা একটি উড়োজাহাজ অবতরণের মাধ্যমে পুনরায় কার্যক্রম শুরু হয়।

কার্গো ভিলেজের যেই অংশে আগুন লাগে, সেখানে মূলত আমদানি করা পণ্য সংরক্ষিত ছিল। ফলে অনেক আমদানিকারক বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

সরকার ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তে নাশকতা বা অগ্নিসংযোগের কোনো প্রমাণ মিললে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সহযোগিতা ও ধৈর্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আরো পড়ুনঃ

নিউজটি শেয়ার করুন..

One thought on "শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে, রাতে ফ্লাইট চলাচল স্বাভাবিক"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2026 The Bengal Bulletin. All rights reserved.
Skip to toolbar